অটোজটের যাতাকালে নাকাল মাগুরা শহরবাসী

মাগুরানিউজ.কমঃ
শহর প্রতিবেদকঃ
ঈদকে ঘিরে চলছে কেনাকাটার ধুম কোথাও পা ফেলার জো নেই। অন্যদিকে কেনাকেটা করতে অটোজটে ভোগান্তিতে ভুগছেন মাগুরা শহরবাসী। মাগুরা শহরে এমনিতেই প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করে। ঈদকে ঘিরে এখন গ্রাম থেকেও বিপুলসংখ্যক অটোরিকশা ঢুকছে শহরে। আর এতেই দেখা দিয়েছে দুঃসহ অটোজট। ফলে ঈদের বাজারে এমন দূর্বিসহ যানজটে নাকাল শহরবাসী।
সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে শহরের ব্যস্ততম আতর আলী রোড অটোরিকশার চাপে প্রায় অচল হয়ে পড়ছে। শহরের বড় সড়ক ছেড়ে অটোরিকশা চলাচল করছে পাড়া-মহল্লার সরু রাস্তা এবং অলিগলিতেও। এতে যানজট গিয়ে পড়ছে বাসাবাড়ির সামনেও।
শহরবাসী বলছেন, আগে পায়ে চালিত রিকশা চলাচলে শহরে যানজট ছিল না। পরবর্তীতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল শুরু হওয়ায় বাড়তে শুরু করেছে যানজট। এখন আবার নতুন করে দুই আসন বিশিষ্ট পায়ে চালিত রিকশায় ব্যাটারিচালিত ইঞ্জিন প্রতিস্থাপন শুরু হওয়ায় শহরে নতুন করে যানজটের উপদ্রব সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: