মাগুরানিউজ.কমঃ
মাগুরার শালিখায় শিশু ও নারী উন্নয়নে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে মাগুরা জেলা তথ্য অফিসের আয়োজনে ৪র্থ পর্যায়ে শিশু ও নারী উন্নয়নে শীর্ষক প্রকল্পের আওতায় এই ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।
শালিখা উপজেলা নির্বাহি অফিসার সুমী মজুমদরের সভাপতিত্বে উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইলিয়াসুর রহমান, ডাঃ এম এ হাই, মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক, ধনেশ্বরগাতী ইউনিয়নের চেয়ারম্যান বাবু বিমলেন্দু শিকদার, তালখড়ি ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন মন্ডল, বুনাগাতী ইউপি চেয়ারম্যান বক্তিয়ার উদ্দিন লস্করসহ বিভিন্ন ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনের মহিলা সদস্য, সাধারণ সদস্য ও সাংবাদিক বৃন্দ।
কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার রেজাউল করিম।


