মাগুরানিউজ.কমঃ
মাগুরায় কমিউনিস্ট পার্টির দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রাজনীতিকে আরো শক্তিশালি ও গণমুখি করার লক্ষ্যে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি-সিপিবি মাগুরা জেলা শাখার উদ্যোগে আজ দিনব্যাপী সাংগঠনিক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।
শালিখার সিংড়া’র তালখড়ি মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে প্রবীণ কমিউনিস্ট নেতা খবির হোসেনের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় প্রধান প্রশিক্ষক ছিলেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক কমরেড কিবরিয়া।
কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিপিবি মাগুরা জেলা কমিটির সভাপতি কমরেড বীরেন বিশ্বাস, সাধারণ সম্পাদক কমরেড সৈয়দা শামসুন্নাহার জ্যোৎস্না, সম্পাদক মন্ডলীর সদস্য এটিএম আনিসুর রহমান, আমজাদ হোসেনসহ অন্যরা।


