মাগুরানিউজ.কমঃ
মাগুরা মহম্মদপুরে মাওলানা আঃ শুকুর (রহঃ) ফাউন্ডেশনের আয়োজনে মহম্মদপুর বরকতিয়া এসএআর দাখিল মাদ্রাসায় পবিত্র রমজান মাস উপলক্ষে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণন দুইদিন ব্যাপী কোরআন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
অাজ শুক্রবার সকালে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
সাবেক জেলা পরিষদ প্রশাসক অ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কোরআন প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন।
মাওলানা আঃ শুকুর (রহঃ) ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্জ মাওলানা এটিএম রিজাউল হক এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহম্মদপুর বরকতিয়া এসএআর দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মো: হাবিবুর রহমান, বিনোদপুর ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো: ফসিহয়ুর রহমান, মহম্মদপুর বরকতিয়া এসএআর দাখিল মাদ্রাসার সুপার মো: ওহিদুজ্জামান, মহম্মদপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আবু মঈন মো: রুহোল আমিনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ।


