শালিখায় ইনোভেশন কর্মসূচি পরিদর্শনে জনপ্রশাসন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

মাগুরার শালিখায় উপজেলার বিভিন্ন ইনোভেশন কার্যক্রম পরিদর্শন এবং পূর্নবাসিত ব্যক্তিদের মধ্যে হেলথ কার্ড, সেলাই মেশিন ও সোলার প্যানেল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার এ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে জন প্রশাসন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব শেখ ইউসুফ হারুন এই উপস্থিত ছিলেন ।

উপজেলা পরিষদ মিলনায়তনে মাগুরা জেলা প্রশাসক মোঃ আতিকুর রহমানের সভাপতিত্বে উপজেলা প্রশাসন আয়োজিত এ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় উপ পরিচালক খন্দকার আজীম আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আজমল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (আই সিটি) মোঃ মাহবুবর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সূমী মজুমদার, উক্ত সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, সুধিজন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন মাগুরা জেলা আজ ভিক্ষুকমুক্ত। এ ধারা অব্যাহত রাখতে হলে প্রশাসন ও জনগনের এক হয়ে কাজ করতে হবে। তিনি আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা কিশোরীদের ৫টি সেলাই মেশিন, ভিক্ষুকদের ৫টি হেলথ কার্ড ও ৫টি সোলার প্যানেল বিতরণ করে উক্ত কার্যক্রমের উদ্বোধন করেন। পরে তিনি উপজেলা ভুমি অফিস ও ইকোপার্ক পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: