মাগুরায় বাসচালক হত্যার ঘটনায় আটজনের বিরুদ্ধে মামলা

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

মাগুরায় যুবকের পিটুনিতে আহত বাসচালকের মৃত্যুর প্রতিবাদে মাগুরার দুটি আঞ্চলিক ও দুটি অভ্যন্তরীণ সড়কে বাস চলাচল শুরু হয়েছে। টানা দুদিন ওই সড়কে বাস চলাচল বন্ধ থাকার পর আজ বুধবার সকাল থেকে বাস চলাচল স্বাভাবিক হয়।

এদিকে নিহত বাসচালক সুজনের ছোট ভাই মো. সবুজ বাদী হয়ে গতকাল মঙ্গলবার রাতে আটজনের বিরুদ্ধে মাগুরা সদর থানায় হত্যা মামলা করেছেন।

মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ইমদাদুর রহমান আজ সকালে বলেন, ওই ঘটনায় গতকাল রাতে থানায় মামলা হয়েছে। পুলিশ আসামি গ্রেফতারে প্রতিশ্রুতি দিয়েছে। তাই শ্রমিকেরা কাজে ফিরেছে। সকাল থেকে চারটি রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে।

জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বলেন, নায়েব মোল্লা (৩৫) ও সজীব মোল্লা (২৮) নামের স্থানীয় দুই যুবক ওই ঘটনার সঙ্গে জড়িত। আমরা মোটর শ্রমিক ও বাস মালিক পক্ষের নেতাদের সঙ্গে বৈঠক করেছি। দোষীদের গ্রেফতারে  সব রকম চেষ্টা করা হচ্ছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস হোসেন বলেন, আটজনকে আসামি করে নিহত বাসচালকের ছোট ভাই মামলা করেছেন। তবে আসামিদের কাউকে এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: