মাগুরায় আটক জামায়াত নেতাসহ সন্দেহভাজন ৭ ‘জঙ্গির’ নামে মামলা

উপজেলার আড়পাড়া থেকে শুক্রবার রাতে জামায়াতে ইসলামীর নেতা ফরিদ আহম্মেদের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, গ্রেফতার আট জনের মধ্যে বাড়ির মালিক জেলা জামায়াত নেতা ফরিদ আহম্মেদের নামে বিশেষ ক্ষমতা আইনে এবং অপর সাত জনের নামে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় মামলা করা হয়েছে।

এ মামলায় শনিবার দুপুরে তাদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে (রিমান্ড) নেওয়ার আবেদন জানানো হবে বলে জানান তারিকুল।

শুক্রবার রাত পৌনে ৮টা থেকে সোয়া ৯টা পর্যন্ত শালিখার আড়পাড়া এলাকায় ফরিদ আহম্মেদের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাকেসহ সন্দেহভাজন আট জঙ্গিকে গ্রেপ্তার করে। এ সময় সেখান থেকে জিহাদি বই, ইলেট্রনিক্স ডিভাইসসহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: