মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
শ্রী শ্রী লোকনাথ বাবার ১২৭ তম তিরোধান দিবস উপলক্ষে মাগুরা শহরের নতুন বাজার ছানা বাবুর বটতলা প্রাঙ্গনে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রম প্রাঙ্গনে বিশেষ পূজা ও দিনব্যাপী ধর্মীয় আলোচনা সভার আয়োজন করেছে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবক সংঘ মাগুরা জেলা শাখা।
সকালে মঙ্গল প্রদীপ জ্বেলে সূচনা হবে দিবসের। এরপর সকাল ৮টায় হাজারো ভক্তের উপস্থিতিতে শহরের নতুনবাজার বটতলা থেকে শোভাযাত্রা শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
ইতিমধ্যেই কয়েক হাজার বাবা লোকনাথের ভক্ত অনুষ্ঠান স্থলে এসে উপস্থিত হয়েছেন। দুপুরে মিলেমিশে একসঙ্গে শ্রী শ্রী লোকনাথ বাবার প্রসাদ গ্রহণে হাজারো ভক্ত।
দিনটি উপলক্ষ্য নতুন বাজার ছানাবাবুর বটতলায় সন্ধা ৭টায় অনুষ্ঠিত হবে-সবার হৃদয়ে বাবা লোকনাথ শীর্ষক আলোচনা সভা।

