প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ নিয়ে মাগুরায় আলোচনা সভা

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

মাগুরায় আজ মঙ্গলবার দুপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ব্রান্ডিং বিষয়ে জনগণকে অবহিত করণের লক্ষে শালিখা উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী মজুমদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহবুবর রহমান।

বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার রেজাউল করিম, মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতিরি জেনারেল ম্যানেজার মফিজুর রহমান, শালিখা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল কুমার দে, ধনেশ্বরগাতী ইউপি চেয়ারম্যান বিমলেন্দু শিকদার প্রমুখ।

আলোচনা সভা শেষে জেলা প্রশাসক মাহবুবর রহমান ভিক্ষুকদের বিনামূল্যে চিকিৎসার জন্য হেলথ কার্ড, সোলার প্যানেল, প্রতিবন্ধী ও দলিত হরিজন গোষ্ঠির ছেলে মেয়েদের শিক্ষা উপবৃত্তির চেক এবং যুব উন্নয়নের সেলাই প্রশিক্ষণার্থীদের মধ্যে সদন বিতরণ করেন।

এর পর জেলা প্রশাসক শালিখা উপজেলা পরিষদ সুপার মার্কেটের পেছনে ভিক্ষুক পুনবার্সন কেন্দ্রের উদ্বোধন করেন। পুনর্বাসন কেন্দ্রটি ৩০ শতক জায়গার উপর স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজসেবীদের আর্থিক সহযোগিতায় নির্মিত হবে বলে শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী মজুমদার জানিয়েছেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: