শালিখায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া আইডিয়াল হাই স্কুল মাঠে উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ‘বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্ট’ এর শুভ উদ্বোধন হয়েছে। মঙ্গলবার বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমি মজুমদারের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জাতীয় ক্রীড়া পরিদপ্তরের পরিচালক ডা. আমিনুল ইসলাম, উপ-পরিচালক নাজমুল হাসান লোভন, মাগুরার সহকারি পুলিশ সুপার কনক কুমার দাস, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাজী মকবুল হোসেন, শালিখা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. শ্যামল কুমার দে প্রমুখ।

টুর্ণামেন্টে উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ দল ও আড়পাড়া বাজার বনিক সমিতির দলসহ মোট ৮টি দলের অংশ গ্রহনে উদ্বোধনী খেলায় ১-০ গোলে আড়পাড়া ইউনিয়ন পরিষদ আড়পাড়া বাজার বনিক সমিতি দলকে পরাজিত করে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: