শালিখায় অটিজম বিষয়ক কর্মশালা

মাগুরানিউজ.কমঃ

দেবব্রত –

মাগুরার শালিখায় অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ বিষয়ক দিনব্যাপী ওরিয়েন্টেশন ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ন্যাশনাল একাডেমি ফর অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ (এনএএএনডি) বুধবার সকাল ৯টায় এ কর্মশালার আয়োজন করে। আড়পাড়া মহিলা কলেজ মিলনায়তনে দিনব্যাপি কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিরাজ-উদ-দৌলা।

উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড. শ্যামল কুমার দে, ধনেশ্বরগাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিমলেন্দু শিকদার, আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান আরজ আলী বিশ্বাস, আড়পাড়া অটিস্টিক বিদ্যালয়ের অধ্যক্ষ খলিলুর রহমানসহ অন্যরা।

অনুষ্ঠানে অটিজম সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন ড.মোঃ ছায়েন আলী খান ও ডাঃ আব্দুল হাই।

কর্মশালায় অটিস্টিক শিশুদের অভিভাবক, শিক্ষক, চিকিৎসক, সাংবাদিকসহ উপজেলার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: