মাগুরানিউজ.কমঃ
মাগুরা নোমানী ময়দানে সোমবার দুপুরে বার্ষিক পুলিশ সমাবেশে জেলার ১৪৭ জন মাদক সেবী ও বিক্রেতা পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজির কাছে আত্মসমর্পণ করেছে।
‘মাদক ও জঙ্গীবাদের প্রতিকার, বাংলাদেশ পুলিশের অঙ্গীকার’ এই স্লোগান নিয়ে মাগুরায় অনুষ্ঠিত বার্ষিক পুলিশ সমাবেশে মাগুরার পুলিশ সুপার মো. মুনিবুর রহমানের সভাপতিত্বে মাদক ও জঙ্গীবিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা রেঞ্জ ডিআইজি এসএম মনির-উজ-জামান।
তিনি প্রতিটি পরিবার থেকে মাদক ও জঙ্গীবাদকে প্রতিহত করতে পুলিশকে সহযোগিতার আহ্বান জানান। এসময় তিনি আত্মসমর্পণকারীদের ফুল ও উপহার দিয়ে স্বাগত জানিয়ে মাদক থেকে বিরত থাকতে বলেন।


