মাগুরায় অবৈধ মানহীন ক্লিনিক মালিকদের মাথায় হাত

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

মাগুরায় অবৈধ মানহীন ক্লিনিক মালিকদের মাথায় হাত। ব্যাপার কি? ব্যাপার হলো মাগুরার বেসরকারি ক্লিনিকগুলির নির্ধারিত মানউত্তীর্ণ না হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন মাগুরার নবাগত সিভিল সার্জন মো: ছাদুল্লাহ।

বুধবার দুপুরে মাগুরা প্রাইভেট ক্লিনিক ওনার্স এসোসিয়েশনের পরিচিতি ও আলোচনা সভায় তিনি একথা বলেন।

জেলা ক্লিনিক মালিক সমিতির সভাপতি মনিরুজ্জামান মিরাজের সভাপতিত্বে পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন মো: ছাদুল্লাহ।

বিশেষ অতিথি ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. কাজী তারিফুজ্জামান, বিএমএ সাধারণ সম্পাদক ডা. জয়ন্ত কুমার কুন্ডু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খানসহ অন্যরা।

সভায় বক্তারা মাগুরার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য প্রত্যেক ক্লিনিককে প্রয়োজনীয় সরকারি লাইসেন্স, নির্ধারিত মান উন্নয়ন, সেবার জন্য আনুষাঙ্গিক সুযোগ সুবিধা নিশ্চিত করার আহবান জানান।

সিভিল সার্জন তার বক্তব্যে দ্রুততম সময়ের মধ্যে প্রত্যেক ক্লিনিককে সরকার নির্ধারিত মানউত্তীর্ণ হয়ে প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণের মাধ্যমে ব্যবসা পরিচালনা করার আহবান জানান। অন্যথায়  ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কঠোর ব্যবস্থা নেয়া শুরু হবে বলে তিনি ক্লিনিক মালিকদের জানিয়ে দেন।

সভা পরিচালনা করেন জেলা প্রাইভেট ক্লিনিক ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার ফরহাদ আহম্মদ। এ সময় সংগঠনের ৩৩ সদস্য বিশিষ্ট কমিটির পরিচয় করিয়ে দেয়া হয়।

ছবি- সংগ্রহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: