মাগুরানিউজ.কমঃ
মাগুরার সীমাখালীতে ভেঙে পড়া ব্রিজের বিকল্প বেইলি ব্রিজের নির্মাণ কাজ শুরু হয়েছে। ফলে মাগুরা-যশোর সড়কে চলাচলকারী যাত্রী সাধারণের সীমাহীন দুর্ভোগ এবার কিছুটা লাঘব হতে চলেছে। এলাকাবাসীর দাবী জনভোগান্তি লাঘবে দ্রুত যাতে এ সেতু কাজ শেষ হয়।
উল্লেখ্য, ঢাকা থেকে খুলনা, সাতক্ষীরা, বেনাপোলগামী যানবাহন ঝিনাইদহ দিয়ে অতিরিক্ত ৩৪ কিলোমিটার বেশি পথ ঘুরে চলাচল করতে বাধ্য হচ্ছে।
এ ব্যাপারে মাগুরা সড়ক ও জনপথ বিভাগের বিভাগীয় প্রকৌশলী নূর উন নবী তরফদার জানান, বেইলি ব্রিজ নির্মাণের কাজ শুরু করা হয়েছে। একইসঙ্গে ঘটনাস্থলে ৪ লেনের স্থায়ী কংক্রিটের ব্রিজ নির্মাণের জন্য মাটি পরীক্ষা করা হয়েছে। পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করে স্থায়ী ব্রিজ নির্মাণ করা হবে।


