মাগুরায় ঊর্ধ্বমুখী মাছ-মাংস, দাম বেড়েছে সবজিরও

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

মাগুরার বাজারে বেড়েছে সব ধরনের মাছ, মাংস ও সবজির দাম। শুক্রবার বাজারে গিয়ে গরু ও খাসি ও মুরগির মাংস, এবং মাছ কিনতে আগের চেয়ে ২০ থেকে ৫০ টাকা বেশি দাম দিতে হচ্ছে ক্রেতাদের। তবে অপরিবর্তিত দামে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগির ডিম।

শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন মাগুরার প্রধান দুই কাঁচাবাজার ঘুরে দোকানি ও ক্রেতাদের সঙ্গে কথা বলে এমনটাই জানা গেছে।

সরেজমিনে দেখা যায়, গত সপ্তাহের চেয়ে বিভিন্ন ধরনের সবজি বেশি দামে বিক্রি হচ্ছে।

বিক্রেতারা বলছেন, মৌসুম পরিবর্তনের কারণে এ বাড়তি দাম। বাজারে নগুন সবজি আসা শুরু করলে দাম কিছুটা কমে যাবে।

মাছ বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি রুই কাতলা ৩০০ থেকে ৪০০ টাকা, কাতলা ৪০০, তেলাপিয়া ১৩০ থেকে ২০০, সিলভার কার্প ১৮০ থেকে ২০০ টাকা, আইড় ৪৫০ থেকে ৬০০ টাকায় বিক্রি চলছে। ছোট মাছ ৩৫০ থেকে ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

তবে দাম বেড়েছে গরুর ও খাসির মাংসের। গরুর মাংস প্রতিকেজি ৫০০ টাকায় বিক্রি হলেও খাসির মাংস কিনতে হচ্ছে ৭৫০ টাকায়। 

 

কাঁচাবাজারে নিত্যপণ্য কিনতে আসা চাকরিজীবী আমির বলেন, একদিনের চেয়ে আরেকদিন দাম বেশি। কিন্তু আমাদের আয় তো নির্দিষ্ট। এভাবে বাড়লে সংসারের খরচ চালানোই দায় হয়ে যাবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: