মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
আজ রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- গড়াই নদীর তীব্র ভাঙন: ফসলি জমি বিলীন, হুমকিতে কোদলা গ্রামের ৫০০ পরিবার
- শ্রীপুরে আমলসার বাজার থেকে ১১ জুয়ারী আটক
- শ্রীপুরে তিন হাজার মিটার চায়না দোয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
- শ্রীপুরে গড়াই নদীর পানি বৃদ্ধি: কচুবাড়িয়ায় তলিয়ে গেছে আখের খেত
- শ্রীপুরে চায়ের দোকানের সামনে ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে সংঘর্ষ, ভাঙচুর-লুটপাট, আহত ৫
- শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র্যালি
- শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৮৮ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড
- ভালোবাসার টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান তরুণী, সমলিঙ্গে বিয়ের দাবিতে চাঞ্চল্য
- শ্রীপুরে অবৈধভাবে সার মজুদ রাখা মামলায় দুই আসামী গ্রেপ্তার
শালিখা থানায় গৃহবধূ ধর্ষনের অভিযোগে দুইজনকে আসামী করে
মামলা দায়ের হয়েছে। শালিখা উপজেলার ধনেশ্বরগাতী এলাকার এক গৃহবধু গত
রবিবার সন্ধ্যায় থানায় এ মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্ত দুই জনকে
গ্রেপ্তার করেছে। একই সাথে ভিকটিমের মেডিকেল রিপোর্টের পরীক্ষার জন্য
মাগুরা ২৫০ শষ্য বিশিষ্ট হাসপাতালে ও আসামী দ্বয়কে আদালতে প্রেরণ করেছে।
মামলার বিবরণে জানা যায়, ১৪ এপ্রিল (শুক্রবার) রাত সাড়ে ৩টার দিকে শালিখা
উপজেলার ধনেশ্বরগাতী এলাকার গৃহবধু প্রকৃতির ডাকে সাড়া দিতে
তিনি ঘর থেকে বের হন। এ সময় উপজেলার ধনেশ্বরগাতী গ্রামের মিঠুন বিশ্বাস (৩৭) ও গৌতম বিশ্বাস (৩৮) নামের পরিচিত দুই যুবক গৃহবধুকে ঝাপটে ধরে জোর পূর্বক
ধর্ষণ করেন। এই ঘটনায় গৃহবধূ বলেন, ঘটনার পর তিনি তার স্বামীকে সমস্ত
ঘটনা জানালে, তার স্বামী গ্রাম্য মাতুব্বরদের অবগতি করলে মাতুব্বরা সুষ্ট
ন্যায় বিচারের আশ্বাস দেন। কিন্তু, দুই দিন অতিবাহিত হলেও বিচার না পেয়ে
ওই গৃহবধু বাধ্য হয়ে গত ১৬ই এপ্রিল রবিবার সন্ধ্যায় শালিখা থানায় একটি
লিখিত অভিযোগ দাখিল করেন। শালিখা থানা পুলিশ অভিযোগ আমলে নিয়ে
রবিবার মধ্যে রাতেই আসামী দ্বয়কে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোশাররফ হোসেন বলেন, শালিখা থানা
পুলিশ রবিবার রাতে ধর্ষণের অভিযোগে গৃহবধূর দায়ের করা মামলা গ্রহন করে
অভিযুক্ত্য দুই জনকে ধনেশ্বরগাতী গ্রামের নিজ-নিজ বাড়ি থেকে গ্রেপ্তার
করেছে। এই বিষয় শালিখা থানায় একটি মামলা দায়ের হয়েছে।

