শ্রীপুরে টিয়া পাখি চুরিকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ আহত ৩। Magura news

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুরে টিয়া পাখি চুরিকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষের ঘটনায় ৩ জন আহত হয়েছে। সোমবার সকালে উপজেলার মহেশপুর দক্ষিণ পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। হামলার ঘটনা আহত তরিকুল ইসলাম (৩৫), মিলন শেখ (১৮) এবং মিরাজ শেখ (১৮) শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

আহত তরিকুল ইসলাম বলেন, রোববার দুপুর ১২ টার সময় আজম শেখ আমার পোষা টিয়া পাখি চুরি করে। বিষয়টি সিরাজ শেখের উপর বিচার দেওয়া হয়। পরে এ বিষয় নিয়ে তারাবির নামাযের সময় হাতাহাতির ঘটনা ঘটে। সোমবার সকাল ৮ টার দিকে এ বিষয় নিয়ে আজম শেখের নেতৃত্বে সামাদ, মিরাজ, রানা, আজিমসহ ২০-২৫ জন আমাদের উপর অতর্কিত হামলা করে। আমরা সঠিক বিচার চাই।

এ বিষয়ে অভিযুক্ত আজম শেখের সাথে কথা বলতে চাইলে তিনি এ বিষয়ে কোন কথা বলতে রাজি হয়নি।

এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশারুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। এখন পর্যন্ত থানায় কেউ কোন লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: