আজ বুধবার, জুন ২৪, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে দুর্নীতি দমন কমিশনের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- শ্রীপুরে ডেঙ্গুসহ মশা বাহিত অন্যান্য রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
- জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম শ্রীপুরের সন্তান সাকিন
- শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি ও লিফলেট বিতরণ
- শ্রীপুরে দু-দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩, দোকানঘর ও বাড়িঘর ভাঙচুর
- শ্রীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
- শ্রীপুরে কোরবানির জন্য কেনা গরু চুরি
- শ্রীপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- শ্রীপুরে ধর্ষণ মামলার ৩ আসামী গ্রেফতার
- শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১
মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
মাগুরার শালিখায় সাড়ে ৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে শালিখা থানা পুলিশ।
৩০ মার্চ বৃহস্পতিবার সকালে সীমাখালী বাজারের সোহাগ কাউন্টারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার মুসলিমপাড়া গ্রামের ফরিদ মিয়ার ছেলে নুরু হোসেন (২২) ও মাগুরার শালিখা উপজেলার
ধনেশ্বরগাতী গ্রামের সিদ্দিক মোল্যার ছেলে জুয়েল মোল্যা ওরফে হানিফা (২৭)।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোশাররফ হোসেন জানান, গোপন
সংবাদের ভিত্তিতে পুলিশের এস আই সাখাওয়াত হোসেন ও সঙ্গীয় ফোর্স
বৃহস্পতিবার সকালে যশোর-মাগুরা সড়কের সীমাখালী বাজারের সোহাগ কাউন্টার এলাকায় অভিযান পরিচালনা করে সাড়ে সাত কেজি গাঁজাসহ নুরু ও জুয়েলকে
আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মুরাদ নামের অপর এক
মাদককারবারী পালিয়ে যায়। মুরাদ শালিখা উপজেলার ধনেশ্বরগাতী গ্রামের মৃত সুরত
আলী মুন্সীর ছেলে। তারা দীর্ঘদিন মাদক কারবারে জড়িত ছিল। এ ঘটনায় তাদের
বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

