মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
আজ বুধবার, অগাস্ট ২৬, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ।
- শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের নির্মাণ কাজ পরিদর্শন
- শ্রীপুরে প্রতিবন্ধী শিশুকে মারধরের ঘটনায় সংঘর্ষ, আহত ৫, ভাঙচুর-লুটপাট, আটক ৪
- মাগুরায় সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল আরোহী নিহত
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, আহত ৫
- শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান
- কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি
- শ্রীপুরে স্কুল ফিডিংয়ের বনরুটিতে ব্লেড, ক্ষুব্ধ অভিভাবকরা
- শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির অভিষেক অনুষ্ঠিত
- শ্রীপুরে ২ টি সার ও কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরি
শালিখা থানা পুলিশ বুধবার দিবাগত রাত দশটার সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রামপুর গ্রামের আমিনুর শেখের বাড়ির সামনে থেকে রানা মোল্যা (৩৩) নামের এক মাদক ব্যবসায়ী কে ২শ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করেছে। রানা উপজেলার বুনাগাতি ইউনিয়নের রামপুর গ্রামের আব্দুর রশীদ মোল্যার ছেলে।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোশাররফ হোসেন বলেন, মাগুরা জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনায় বুধবার রাতে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে শালিখা থানা পুলিশ। তারই অংশ হিসাবে এসআই সাখাওয়াত হোসেন, এএস আই মোঃ জসিম উদ্দিন সহ সঙ্গীও ফোর্স নিয়ে রামপুর গ্রাম থেকে বেশ কিছু গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ের সাথে জড়িত। তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় একটি মামলা হয়েছে।

