আজ বুধবার, জুন ২৪, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে দুর্নীতি দমন কমিশনের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- শ্রীপুরে ডেঙ্গুসহ মশা বাহিত অন্যান্য রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
- জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম শ্রীপুরের সন্তান সাকিন
- শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি ও লিফলেট বিতরণ
- শ্রীপুরে দু-দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩, দোকানঘর ও বাড়িঘর ভাঙচুর
- শ্রীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
- শ্রীপুরে কোরবানির জন্য কেনা গরু চুরি
- শ্রীপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- শ্রীপুরে ধর্ষণ মামলার ৩ আসামী গ্রেফতার
- শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১
মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
শালিখায় মঙ্গলবার দিবাগত রাতে শালিখা উপজেলার আড়পাড়া গ্রামে অভিযান চালিয়ে জুয়াখেলার সরঞ্জাম সহ দুইজন জুয়াড়ীকে আটক করেছে শালিখা থানা পুলিশ।গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোশাররফ হোসেনের দিকনির্দেশনায় এ এস আই আব্দুল গনি এর নেতৃত্বে এ এস আই সাইদুর রহমান, এ এস আই ইমরান,এ এস আই মেজবাহ সংগীয় ফোর্সসহ আড়পাড়া পূর্বপাড়া ফাঁকা মাঠের মধ্যে একটি পরিত্যক্ত ভবন থেকে জুয়াখেলার সরঞ্জাম সহ কুমার কোটা গ্রামের মোঃ রশিদ মিয়ার ছেলে মোঃ আরব আলী (৩৫) ও আড়পাড়া দক্ষিণ পাড়ার মোঃ ফুল মিয়ার ছেলে মোঃ শাহিনুর রহমান (৩০) কে আটক করে। এসময় তাদের কাছ থেকে জুয়াখেলায় ব্যবহৃত এক বান্ডিল তাস নগদ ৬শত ৪০ টাকা উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অনন্যানরা পালিয়ে গেলেও পুলিশ দুজনকে ধরতে সক্ষম হয়।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আমি শালিখা থানায় যোগদান করার পর এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে অপরাধীদের দমন,মাদক উদ্ধার,জঙ্গি,সন্ত্রাস নির্মল করার জন্য অভিযান পরিচালনা অব্যাহত রেখেছি। সেই অভিযানের একটি অংশ হিসেবে গতকাল রাতে জুয়া খেলার সময় দুই জন জুয়াড়িকে আটক করা হয় এবং ১৮৬৭ সালের জুয়া আইনে ৩/৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়।

