আজ বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- ভালোবাসার টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান তরুণী, সমলিঙ্গে বিয়ের দাবিতে চাঞ্চল্য
- শ্রীপুরে অবৈধভাবে সার মজুদ রাখা মামলায় দুই আসামী গ্রেপ্তার
- শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৩ বস্তা সার জব্দ, ২০ হাজার টাকা জরিমানা
- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চোরের উপদ্রব: অস্ত্রধারী আনসার নিয়োগে ফিরেছে স্বস্তি
- শ্রীপুরে ৩২৮ বস্তা সার জব্দ, দুই ব্যক্তির নামে মামলা
- শ্রীপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ভ্যান প্রদান
- শ্রীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- শ্রীপুরে নাটা গাড়ির চাপায় শিশুর মৃত্যু, চালক আটক
- শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু
মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে দ্বিতীয়বারের মতো মাগুরার শালিখা উপজেলার কালীবাড়ি বাজার সংলগ্ন ফটকি নদীতে বিহারীলাল শিকদার নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৪ টায় কালীবাড়ী বাজার কমিটির আয়োজনে এ নৌকাবাইচে স্থানীয় ও দুররান্ত থেকে আগত ১০ টি নৌকার মধ্যে তুমল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে টেলিভিশন পুরস্কার দেওয়া হয়।
প্রীতিপূর্ণ এই নৌকাবাইচ দেখতে নদীর দুধারে ছিল অসংখ্য মানুষের ভিড়। মেলা উপলক্ষে বাজারের বিস্তীর্ণ এলাকা জুড়ে চুড়িফিতা, আইসক্রিম, মিষ্টিসহ বিভিন্ন দোকানের সমাগম ছিল চোখে পড়ার মতো।
কালিবাড়ী বাজার ঘাটে বাইচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ধনেশ্বরগাতী ইউপি চেয়ারম্যান শ্রী বিমলেন্দু শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার। প্রধান অতিথির বক্তব্যে ড.শ্রী বীরেন শিকদার বলেন, বাংলাদেশ নদী মাতৃক দেশ। আবহমান কাল থেকে নদীর সাথে আমাদের গভীর সম্পর্ক রয়েছে। তাই যুব সমাজকে সঠিক পথে পরিচালনা করতে নৌকাবাইচ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি ঐতিহ্যবাহী এই নৌকাবাইচ যেন প্রতি বছরই হয় সেই চেষ্টা অব্যাহত রাখার অনুরোধ জানান তিনি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ শ্যামল কুমার দে ,শালিখা থানা অফিসার ইনচার্জ বিশারুল ইসলাম, শালিখা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার সাবানা, ধনেশ্বরগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শংকর বিশ্বাস, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি। এছাড়াও কালীবাড়ী বাজার বণিক সমিতির সভাপতি মুদাচ্ছের মোল্যা, সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ, কোষাধক্ষ্য বাবু হোসেন উপস্থিত ছিলেন।
দীর্ঘদিনের করোনা ভাইরাস পরবর্তী ঐতিহ্যবাহী এই নৌকাবাইচ প্রতিযোগিতায় মাঝি মাল্লাদের নিপুণ দক্ষতায় প্রথম স্থান অধিকার করেন -জনেক, দ্বিতীয়-সত্যপদ এবং তৃতীয়- ফজের।

