মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
আজ শুক্রবার, মে ১৫, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে গাভীর কৃত্রিম প্রজনন, খামারিদের দুধ উৎপাদন ও গাভী পালন বিষয়ে প্রশিক্ষণ
- সন্তানের মত লালন-পালন করা গরু কালুকে নিয়ে বিপাকে খামারি
- শ্রীপুরে বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু
- শ্রীপুরে মোটরসাইকেলের ধাক্কায় স্কুল ছাত্রের মৃত্যু
- শ্রীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন, চেক ও শুকনো খাবার বিতরণ
- শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেড়েছে চুরি-ছিনতাই, বিপাকে রোগী ও স্বজনেরা
- শ্রীপুরে কৃষকদের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
- শ্রীপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
- শ্রীপুরে উৎসবমুখর পরিবেশে নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়ার বাছাই প্রক্রিয়া শুরু
- শ্রীপুরে সম্পত্তি বিরোধের জেরে গৃহবধূ হত্যা, দুই আসামী গ্রেফতার
জ্বালানী তেল, পরিবহন ভাড়া ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং ভোলায় পুলিশ কর্তৃক গুলি করে ছাত্রনেতা নুরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে মাগুরার শালিখায় বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী দল (বিএনপি)।
আজ সোমবার বিকাল ৪ টায় উপজেলা সদর আড়পাড়া মুন্সী মার্কেটে উপজেলা বিএনপির আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
তালখড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মোতালেব হোসেন শিকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান নিতায় রায় চৌধুরী ৷ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির আহবায়ক আলী আহমেদ,সদস্য সচিব আক্তারুজ্জামান, বিএনপি নেতা মিঠুন রায় চৌধুরী,জেলা যুবদলের সভাপতি এ্যাড.ওয়াশিকুর রহমান কল্লোল,সাবেক সাভাপতি আলমগীর হোসেন,জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি সামিম হোসেন, শালিখা উপজেলা বিএনপির সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট, উপজেলা যুবদলের আহবায়ক মুন্সী সোহেল রানা, উপজেলা ছাত্রদলের সভাপতি সুজায়েত হোসেন সজিব,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদুর রহমান সহ বিএনপি,যুবদল,ছাত্রদল,স্বেচ্ছা সেবক দলের বিভিন্ন ইউনিটির নেতৃবৃন্দ। বক্তারা, অবিলম্বে আব্দুর রহিম ও নুরে আলমের হত্যাকারীকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান। সেই সাথে জ্বালানী,তৈল,পরিবহন ভাড়া ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধিতে সরকারের ব্যর্থতা উল্লেখ করে পদত্যাগ দাবী করেন।

