শালিখায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯২তম জন্ম বার্ষিকী উপলক্ষে সেলাই মেশিন বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান। Magura news

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-

শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা, এই প্রতিপাদ্যে মহিয়ষী বঙ্গমাতার চেতনা, অদম্য বাংলাদেশের প্রেরণা এই স্লেগানকে সামনে রেখে মাগুরার শালিখায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯২তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সোলাই মেশিন বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আজ সোমবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ উদ্দোগ্যে উপজেলা মিলনায়তন  কক্ষে এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ-উল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: কামাল হোসেন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার ভূমি উম্মে তাহমিনা মিতু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড শ্যামল কুমার দে, সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) ইলিয়াচুর রহমান, শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বিশারুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা তাদের বক্তবের মাধ্যমে মহিয়সী এই নারী  বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবেরর প্রতি বিনম্র শ্রদ্ধা ও অশেষ ভালোবাসা জ্ঞাপন করেন। পাশাপাশি   বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের আদর্শ অনুসরণ করে প্রতিটা মহিলা জীবন যাপন করলে আমাদের দেশ একটি সোনার দেশে পরিনত হবে বলেও জানান তারা।
August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: