শ্রীপুরে সাবেক অতিরিক্ত আইজি বীর মুক্তিযোদ্ধা খন্দকার সাহেব আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। Magura news

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুর উপজেলার দোসতিনা গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা সাবেক অতিরিক্ত আইজি খন্দকার সাহেব আলীর গাড অফ অনার শেষে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। সোমবার সকালে উপজেলার খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে গার্ড অফ অনার প্রদাণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিউজা-উল-জান্নাহ’র নেতৃত্বে পুলিশের একটি দল। গার্ড অফ অনার প্রদান শেষে মরহুমের কফিনে বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন ডিএমপির যুগ্ম কমিশনার খন্দকার নুরুন্নবী, ডিএমপির যুগ্ম কমিশনার মেহেদী হাসান, জেলা পুলিশ সুপার জহিরুল ইসলামের নেতৃত্বে মাগুরা জেলা পুলিশ।

বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ খামারপাড়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমানের ইমামতিতে নামাজের জানাযা শেষে দোসতিনা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক হুমায়নুর রশিদ মুহিত, উপজেলা চেয়ারম্যান মাহমুদুল গণি শাহীন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুবুল্লাহ হোসেন মিয়া কুটি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পুলিশ মহাপরিদর্শক মো. বেনজীর আহম্মেদ, ডিএমপি কমিশনার মো. শফিকুর রহমান, মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর, মাগুরা পুলিশ সুপার মো. জহিরুল ইসলাম, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহীন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক হুমায়ুনুর রশিদ মুহিত, উপজেলা মুক্তিযুদ্ধ কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস ও শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি, শ্রীপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

মরহুমের বড় ছেলে ডিএমপির যুগ্ম কমিশনার খন্দকার নুরুন্নবী জানান, গতকাল রোববার বিকাল সাড়ে ৩ টার সময় তিনি রাজধানীর কল্যাণপুরে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যা, নাতি-নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: