মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
আজ মঙ্গলবার, অগাস্ট ২৫, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের নির্মাণ কাজ পরিদর্শন
- শ্রীপুরে প্রতিবন্ধী শিশুকে মারধরের ঘটনায় সংঘর্ষ, আহত ৫, ভাঙচুর-লুটপাট, আটক ৪
- মাগুরায় সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল আরোহী নিহত
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, আহত ৫
- শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান
- কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি
- শ্রীপুরে স্কুল ফিডিংয়ের বনরুটিতে ব্লেড, ক্ষুব্ধ অভিভাবকরা
- শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির অভিষেক অনুষ্ঠিত
- শ্রীপুরে ২ টি সার ও কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরি
- শ্রীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, রোগীদের দুর্ভোগ
শালিখা উপজেলা পরিষদের ৩৮তম মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান, মোঃ এ্যাড. কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারিফ- উল হাসান,সহকারী কমিশনার ভূমি মোচ্ছাঃ উম্মে তহমিনা মিতু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার সাবানা,শালিখা থানা অফিসার ইনচার্জ বিশারুল ইসলাম।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান বলেন, শালিখা উপজেলায় কোনো মাদকসেবনকারী থাকবে না। উপজেলায় বিশৃঙ্খলা সৃষ্টি করে কেউ কেউ সুবিধা নিতে চাচ্ছেন তারা যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে সবাইকে খেয়াল করতে হবে। মাদক, বাল্যবিবাহ,ভূমিদস্যুতাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছি। উপজেলা নির্বাহী অফিসার বলেন, উপজেলা প্রশাসন সব-সময় আপনাদের পাশে আছে।
আপনাদের সকল সমস্যা দূরীকরণের জন্য আমাদের সকল দপ্তর আপ্রাণভাবে কাজ করবে। আপনারা আমাদের সহযোগিতা করলে যে কোনো সমস্যা সমাধান করতে সহজ হবে। আমরা চাই শালিখা উপজেলার মানুষ সুষ্ঠ সুন্দরভাবে জীবন-যাপন করবে। উপজেলার যে কোনো জায়গায় কোনো সমস্যা থাকলে আমাদেরকে জানান, আমরা তাৎক্ষণিক ভাবে ব্যাবস্থা নিব।

