শালিখায় ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, এক ভুয়া ডাক্তার গ্রেফতার। Magura news

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-

শালিখায় স্বাস্থ্যবিভাগের ভ্রাম্যমাণ আদালত গতকাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে   এক ভুয়া ডাক্তারকে গ্রেফতার করেছে।এসময় বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমান, সিলগালা ও কাগজ পত্র ঠিক করার জন্য নির্ধারিত সময় বেধে দেয়া হয়।
হাইকোর্টের ৭২ ঘন্টার মধ্যে দেশ থেকে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশনার প্রেক্ষিতে ২৮ মে মাগুরা সিভিল সার্জন ডা. শহিদুল্লাহ দেওয়ান এ আদালতের পরিচালনা করেন। এ সময় তার সাথে ছিলেন শালিখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সাইমুন নিছা, আরএমও মোঃ আব্বাস উদ্দিন ও পুলিশ ফোর্স।এ সময় কাগজ পত্র না থাকায় সীমাখালী বাজার থেকে রুহোল আজাদ নামে এক ভুয়া ডাক্তার কে গ্রেফতার করে শালিখা থানায় দেয়া হয়।তার বাড়ী যশোরের বাঘারপাড়া উপজেলার সাদিপুর গ্রামে।এ সময় সীমাখালী বাজারে একটি ক্লিনিক ও একটি ফার্মেসিকে জরিমানা ও সিল গলা করা হয়।
অপর দিকে গতকাল দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইমুন নিছা, আরএমও মোঃ আব্বাস উদ্দিন ও পুলিশ ফোর্স নিয়ে হাজরাহাটি বাজারে দুইটি ক্লিনিক ও একটি প্যাথলোজি তে অভিযান চালিয়ে ১৪ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজ পত্র ঠিককরতে বলেন।অন্যথায় তাদের প্রতিষ্ঠানের লাইসেন্স বাতি ও সিলগালা করা হবে।
September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: