শালিখায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন। Magura news

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শালিখা উপজেলা কেন্দ্রীয় শহীদ বেদিতে একুশের প্রথম প্রহরে ফুলেল শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে শুরু হয় দিবসটি। এসময় উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক ও সামিজক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ আপামর জনসাধারণ শ্রদ্ধাবনতচিত্তে শহীদের ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। সকাল ৮ টায় উপজেলা প্রশাসন সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপজেলা পরিষদ চত্বর হতে প্রভাত ফেরি শুরু করে শহীদ মিনারে প্রাঙ্গণে শেষ করে।
এরপর শুরু হয় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা,পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উক্ত আলোচনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ-উল-হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. কামাল হোসেন, শালিখা থানার ওসি তদন্ত বিশারুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার,বীর মুক্তিযোদ্ধা সরদার ফারুক আহম্মেদ। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলার সকল কর্মকর্তা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থী, সাংবাদিক বৃন্দ। আলোচনা অনুষ্ঠান শেষে শহীদ দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: