শপথ নিলেন শ্রীপুরের ৮ ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান। Magura news

বিশেষ প্রতিবেদক-

শপথ নিয়েছেন শ্রীপুর উপজেলার ৮ ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যানরা। আজ রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যডভোকেট সাইফুজ্জামান শিখর। সকাল ১১ টায় চেয়ারম্যানদের শপথ বাক্যপাঠ করান জেলা প্রশাসক ড. আশরাফুল আলম। বক্তব্য রাখেন পুলিশ সুপার জহিরুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ, জেলা নির্বাচন অফিসার ওলিউল ইসলাম, শ্রীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহিন প্রমুখ।

শপথ নেয়া ৮ জন নব-নির্বাচিত চেয়ারম্যানরা হচ্ছেন-গয়েশপুর ইউনিয়নের আব্দুল হালিম
মোল্যা,আমলসার ইউপি’র সেবানন্দ বিশ্বাস, শ্রীকোল ইউপি’র কুতুবুল্লাহ হোসেন মিয়া, শ্রীপুর সদর ইউপি’র মশিয়ার রহমান, দ্বারিয়াপুর ইউপি’র আব্দুস সবুর, কাদিরপাড়া ইউপি’র আইয়ুব হোসেন খান, সব্দালপুর ইউপি’র পান্না খাতুন ও নাকোল ইউনিয়ন পরিষদের হুমাউনুর রশিদ মুহিত। উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর ৪র্থ ধাপে শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: