শালিখায় নাহিদ হত্যার বিচার দাবিতে মানববন্ধন। Magura news

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-

শালিখায় ঢাকা ওয়ার্ল্ড ইউনিভার্সিটির সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী  ও উপজেলা সদর আড়পাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে নাহিদ(২৪) হত্যার বিচার ও  হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
উল্লেখ্য গত পহেলা ফেব্রুয়ারি সন্ধ্যায় মিরপুর একটি ফ্ল্যাটে রুমমেট মনোয়ার পারভেজ নামে এক ছাত্রের রডের গুরুতর আহত হয় পরে নাহিদকে উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 আজ রোববার  সকাল ১১ টায় আড়পাড়া আইডিয়াল হাই স্কুল এর সম্মুখে সহস্রাধিক মানুষের অংশগ্রহণে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম, আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক এ কে এম খায়রুল আলম, প্রেসক্লাব শালিখার সভাপতি বাহারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আবু হানিফ, উপজেলা বিএনপি’র আহবায়ক আনিসুর রহমান মিল্টন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুজ্জামান শহিদ, আড়পাড়া ইউপি চেয়ারম্যান আরজ আলী বিশ্বাস, আড়পাড়া বাজার বণিক সমিতির সভাপতি সুভাষ চন্দ্র রায়, উপজেলা জামে মসজিদের খতিব মোশারফ হোসেন, আড়াপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ ওহিদুর রহমান টিপু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানসহ আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল এর পুরাতন শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।
 মানববন্ধনে বক্তারা মেধাবী ছাত্র নাহিদ হত্যার সাথে জড়িত খুনিদের ফাঁসির দাবি কার্যকর করার জোর দাবি জানান।
 এসময় নিহত নাহিদের বাবা নজরুল ইসলাম বলেন, একটা বাবার জন্য সবচেয়ে বড় কষ্টের কাজ হলো সন্তানের লাশ কাঁধে নেওয়া তাই আমি জননেত্রী  শেখ হাসিনা সরকারের নিকট অনুরোধ জানাই আমার ছেলের হত্যার সাথে যারা জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।
September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: