শালিখায় ইউপি সদস্যদের শপথ গ্রহন। Magura news

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-

শালিখা উপজেলার সাতটি ইউনিয়নের নবনির্বাচিত  সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার (১৮ জানুয়ারী) সকাল ১২ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে  শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।শালিখা উপজেলা নির্বাহি কর্মকর্তা তারিফ-উল -হাসান এ শপথ পাঠ করান। এতে উপজেলার ৭ টি ইউনিয়নের ৬৩ জন  ইউপি সদস্য(সাধারণ) ও ২১ জন সংরক্ষিত (নারী) ইউপি সদস্য উপস্থিত থেকে শপথ নেন।
শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার,মাগুরার উপ পরিচালক  আফাজ উদ্দীন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ কামাল হোসেন,উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তিথি মিত্র,শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারক বিশ্বাস,উপজেলা নির্বাচন কর্মকর্তা মতিউর রহমান, ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম,মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার।
এছাড়া আরও উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান বিমলেন্দু শিকদার, ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দীন মন্ডল,ইউপি চেয়ারম্যান আরজ আলী,ইউপি চেয়ারম্যান আলী হুসাইন,ইউপি চেয়ারম্যান বক্তিয়ার উদ্দীন,ইউপি চেয়ারম্যান হালিম মোল্যা।
August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: