শালিখায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত ১,আহত ৪। Magura news

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-

শালিখা উপজেলার সাবলাট গ্রামে সামাজিক  আধিপত্য বিস্তারকে কেন্দ করে প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন শরিফুল মোল্যা (৪৫) আহত ৪ জন।
আহতরা হলেন একই গ্রামের মোহব্বত মোল্যা,আনিসুর রহমান, বদর মোল্যা,রাজীব হোসেন।
সরজমিনে গিয়ে জানা গেছে, শালিখা উপজেলার তালখড়ী ইউনিয়নের সাবলাট গ্রামের  সামাজিকভাবে দুইদলে বিভক্ত। একটি দলের নেতৃত্ব দেন আইয়ুব হোসেন (বিডিআর) অন্য দলের নেতৃত্ব দেন ছবেদ মোল্যা-মোহব্বত মোল্যা।সাবলাট গ্রামে কয়েক বছর যাবত দুইদলের হামলা,মামলা চলে আসছে।
নিহত শরিফুলের ভাতিজা ওমর আলী মোল্যা বলেন, আমরা নৌকার নির্বাচন করেছি প্রতিপক্ষ বিদ্রোহী প্রার্থীর করেছে। নির্বাচনের পর থেকেই প্রতিপক্ষ আমার কাকা মোহব্বত মোল্যাকে মেরে ফেলার পরিকল্পনা করে আসছিল।আজ ( ২৫ ডিসেম্বর) সকাল ১০ দিকে শরিফুল মোল্যা  বাড়ির পাশের দোকানে ছাগলের খাদ্য( ভুষি) আনতে গেলে আইয়ুব হোসেন (বিডিআর) দলের তাইজেল মোল্যার নেতৃত্ব মেসের শিকদার, শাকিম বিশ্বাসসহ ৪০-৫০জন দেশীয় অস্ত্র রামদা, সরকি,চাইনিজ কুড়াল ও রডের শাবল দিয়ে আক্রমন করে। শরিফুল কে বাচাতে মোহব্বত মোল্যা,আনিসুর,বদর, রাজিব গেলে তাদেরকে ও এলোপাতাড়ি কোপানো হয়।আহতরা এখন যশোর সদর হাসপাতালে চিকিৎসাধিন আছে।
আর শরিফুল মোল্যাকে  যশোর হাসপাতলে নেওয়ার পথে মারা যান।
ঘটনাস্থল পরিদশর্ন করেন মাগুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান,সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল) হাফিজুর রহমান,শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস।
মাগুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান (ঘটনাস্থল থেকে) বলেন,সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই হামলার ঘটনা ঘটেছে।আমরা তথ্য পেয়েছি শরিফুল মোল্যা (৪৫) নিহত হয়েছেন আর ৪ জন আহত হয়েছেন। জানতে পেরেছি  আহতরা সবাই যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন।হামলায় অংশ নেওয়া ৪ জনকে সনাক্ত করেছি ও দুই জনকে আটক করেছি। মামলা তদন্তের সার্থে নাম প্রকাশ করা যাচ্ছে না।আসামী ধরতে এখনও অভিযান অব্যাহত রয়েছে।এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: