শ্রীপুরে নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষণা সতন্ত্র প্রার্থীর। Magura news

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

নির্বাচন থেকে সরে দাড়ালেন মাগুরা শ্রীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়ন পরিষদের সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দারিয়াপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন কানন। তিনি মঙ্গলবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষণা দেন। এবং এ সময় তিনি ইউনিয়নে নৌকার প্রার্থী আব্দুস সবুরের পক্ষে কাজ করারও প্রতিশ্রুতি দেন।

শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুলের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়নুর রশিদ মুহিত।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সভাপতি খবির হোসেন খান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডারের মাগুরা জেলা শাখার আহ্বায়ক রাজা মিয়া, সাংবাদিক সাইফুল্লাহ, অপূর্ব মিত্র, লেলিন জাফর, মহসিন মোল্যা, তাসিন জামান, জিল্লুর রহমান সাগর, মিরাজ আহম্মেদ প্রমুখ।

এ সময় সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন কানন বলেন, জননেত্রী শেখ হাসিনার প্রতি আস্হা রেখে আমি নির্বাচন থেকে সরে দাড়ালাম। সেই সাথে আমি এবং আমার নেতাকর্মীরা নৌকা প্রার্থীর পক্ষে কাজ করবো। এ সময় শারীরিক অসুস্থতার কারণে নির্বাচন থেকে সরে দাড়াতে দেরী হয়েছে বলেও তিনি জানান।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: