মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
শালিখায় বিশেষ যোগ্যতাসম্পন্ন বাচ্চাদের মাঝে শীতকালীন পোশাক বিতরণ করা হয়েছে। আজ রবিবার বিকাল তিনটায় মুন্সি জিন্নাত আলী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের আয়োজনে এবং বুদ্ধি ও অটিজম প্রতিবন্ধী সেবা সংস্থার সহযোগিতায় উপজেলা পরিষদের সামনে উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ-উল হাসান এর উপস্থিতিতে ৫০ জন প্রতিবন্ধী বাচ্চাদের শীতের পোশাক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উক্ত সংস্থার সহ-সভাপতি মনির হোসেন এবং মুন্সি জিন্নাত আলী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও অভিভাবকবৃন্দ।
Like this:
Like Loading...