বেগম রোকেয়া দিবসে শালিখায় ৩ জয়িতাকে সম্মাননা প্রদান। Magura news

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধপক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে আজ (৯ ডিনেম্বর) সকাল ১২ টায় শালিখায় ৩ নারীকে জয়িতা সম্মাননা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন ও  মহিলা বিষয়ক অধিদপ্তর  এ সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহি কর্মকর্তা তারিফ-উল-হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা -২ আসনের সংসদ সদস্য ড.শ্রী বীরেন শিকদার(এমপি),বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ কামাল হোসেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রেজাউল ইসলাম,মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার, সহকারী কমিশনার (ভুমি) তিথি মিত্র,শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস ও বীর মুক্তিযোদ্ধা আবু বকর প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নারগিস আক্তার।
বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মমতা রানী মজুমদার(শিক্ষা ক্ষেত্রে),পারুল বেগম (সফল জননী), উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার (সমাজ কল্যাণে) জয়ীতা সম্মানমা প্রধান করা হয়।
সভায় বিভিন্ন ক্ষেত্রে নির্বাচিত জয়িতারা তাদের জীবনের সফলতার কাহিনী তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ বীরেন শিকদার বলেন, বিএনপির সময়ও নারী প্রধানমন্ত্রী ছিলেন তখন কিন্তু তিনি নারীদের তেমন অগ্রধিকার দিতেন না।বর্তমান আমাদের শেখ হাসিনার সরকার সর্বক্ষেত্রে নারীদের এগিয়ে রেখেছেন।এবং সাংসদ বীরেন শিকদার নিজ হাতে জয়ীতাদের সম্মানমা ক্রেস্ট প্রদান করেন।
September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: