শালিখায় সড়ক দুর্ঘটনায় ৮ বছরের শিশু নিহত। Magura news

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক- 
 
শলিখা উপজেলার যশোর মাগুরা সড়কের সীমাখালী এলাকায় সড়ক দুর্ঘটনায় নুর জাহান (৮) নামের এক শিশু কন্যা নিহত হয়েছে। আজ সোমবার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে  ১২ টার দিকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুর জাহান সীমাখালী গ্রামের সিদিকুর রহমানের কন্যা ও সীমাখালী ইসলামীয়া আইডিয়াল একাডেমির শিশু শ্রেণির ছাত্রী। নিহতের চাচা মোঃ আবুল খায়ের জানান,আমার ভাচতি স্কুল থেকে বাড়ী ফেরার পথে রাস্তা পারাপার হতে গেলে যশোর থেকে ছেড়ে আসা -১৪০৪৬৫ নাম্বারের একটি লোকাল বাস তাকে পিচন থেকে ঢাক্কা দিলে ঘটনা স্থলেই সে নিহত হয়৷ তিনি কান্নাস্বরে বলেন ঘটনাটি আমার চোখের সামনেই ঘটেছে৷ প্রত্যাক্ষ্যদর্শীরা জানান, নুরজাহানের স্কুলটি যশোর- মাগুরা সড়েক সীমাখালী মেইন সড়কের পাসেই স্থাপিত ৷ স্কুল থেকে সে বাড়ী ফেরার পথে রাস্তা পার হতে গেলেই ঘাতক বাসটি তাকে পিসে দেয়৷ নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, সীমাখালী ইসলামীয়া আইডিয়াল একাডেমী যশোর- মাগুরা মেইন সড়কের সাথে হওয়ায় শিক্ষার্থী অনেক ঝুকিতে রয়েছে৷ আজ নুরজাহানের জীবন গেছে কাল আর একজনের জীবন যাবে৷ মূল কথা স্কুলটির অধক্ষ্য ব্যবস্থাপনার কারনে শিশু নুরজাহানের মত একটি সুন্দর ফুটফুটে তাজা প্রাণ ঝরে গেলো৷ হাইয়ে পুলিশের এসআই উজ্জল ও সাহজালাল জানান, নুরজাহানের পরিবারকে শান্তনা দেওয়ার মত ভাষা খুঁজে পাচ্ছিনা৷  বাসটিকে জব্দ ও তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে৷
August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: