শালিখায় ভোট পূনরায় গণনার আবেদন, পরাজিত প্রার্থীর সমার্থকদের উপর হামলা,সংঘর্ষ আহত -৩০। Magura news

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক- 
শালিখার  ধনেশ্বরগাতী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ধনেশ্বরগাতী আজ( ৩০ নভেম্বর) সকালে  ২ মেম্বার প্রার্থীর সমর্থকেরা সংঘাতে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের কম পক্ষে ৩০ জন আহৃত  হয়। তাদের সকলকে মাগুরা সদর, শালিখা হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতাে ভর্তি করা হয়েছে।
জানা গেছে ২৮ তারিখের ইউনিয়ন পরিষদের নির্বাচনে একই গ্রামের জীবন বিশ্বাস ও প্রমথ বিশ্বাস মেম্বার প্রার্থী হন। জীবন বিশ্বাসকে ১ ভোটে বিজয়ী ঘোষণা করলে। প্রমথ বিশ্বাস ভোট পূনরায় গণনার জন্য আবেদন করে।এর সুত্র ধরে সংঘর্ষ সৃষ্টি হয়। এ ব্যাপারে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
উক্ত ওয়ার্ডে মোট ভোটার ২৭৫১জন, ভোট কাষ্ট হয়েছে ২১১৯,জীবন বিশ্বাস ৯৯৬ ভোট পেয়ে বিজয়ী হন।পরাজীত প্রার্থী প্রমথ বিশ্বাস ৯৯৫ ভোট পেয়েছেন।

পরাজীত প্রার্থী প্রমথ বিশ্বাসের মেয়ে মিনা বিশ্বাস বলেন,আমার বাবা ১ ভোটে পরাজিত হয়েছেন।বাবা গতকাল  উপজেলা নির্বাচন অফিসে ভোট পূনরায় গণনার আবেদন করলে এই সূত্র ধরে বিজয়ী প্রার্থী জীবন বিশ্বাসের নেতৃত্বে আমাদের সমার্থকদের উপর হামলা

করে পরে উভয় পক্ষ সংঘর্ষে জরিয়ে পরে।
এব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার মতিউর রহমান বলেন, উক্ত ওয়ার্ড থেকে ভোট পূনরায় গণনার আবেদন গ্রহন করেছি।
শালিখা থানার ওসি (তদন্ত) বিছারুল ইসলাম বলেন, উক্ত এলাকার পরিস্থিতি এখন শান্ত আছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ১৩ জনকে আটক করা হয়েছে

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: