শালিখায় তৃতীয় লিঙ্গের কোকিলা মহিলা মেম্বার নির্বাচিত। Magura news

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক- 

শালিখার শতখালী ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা সদস্য পদে তৃতীয় লিঙ্গের কোকিলা খাতুন বক প্রতীকে ২১১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদন্দি রত্না বেগম মাইক প্রতিকে ১২৪৬ ভোট পেয়েছেন। উক্ত  সংরক্ষিত ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৭৪১৯ জন।
কোকিলা খাতুন বিজয়ী হয়ে বলেন, আমি প্রথমে ধন্যবাদ জানাই আমার ওয়ার্ড বাসীকে তারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি তৃতীয় লিঙ্গের মানুষ তারপর ও ওয়ার্ড বাসী ভোট দিয়েছেন। আমার স্বামী -সন্তান কেউ নেই আমার কোন সংসার নেই,আমার কোন পিছু টান নেই। আমি তৃতীয় লিঙ্গের মানুষ হলেও প্রতিদন্দি প্রার্থী থেকে ৮৬৬ বেশি পেয়ে নির্বাচিত হয়েছি।
আমার সুখ-দুঃক্ষ জনগনের সাথে ভাগ করে নিতে চাই।আমি ইউপি পরিষদ থেকে যা পাব সবই জনগনের মাঝে ভাগ করে দিতে চাই।আমি সারাজীবন জনগনের পাশে থাকতে চাই।আমার ওয়ার্ডের জনগনকে আবার ও ধন্যবাদ দিয়ে বলতে চাই আমাকে আপনারা নির্বাচিত করেছেন, আপনাদের বিপদে-আপদে সব সময় থাকতে চাই।
August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: