মাগুরায় জেলা প্রশাসনের দ্রুত সেবা পেতে ডিজিটাল কিয়ক্স মেশিন স্থাপন। Magura news

বিশেষ প্রতিবেদক- 

গুরা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা ই-সেবা কেন্দ্রে
জেলা প্রশাসনের সব ধরনের সেবা দ্রুত প্রাপ্তির লক্ষ্যে ডিজিটাল কিয়ক্স মেশিনের
উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০ টায় প্রধান অতিথি
হিসেবে উপস্থিত থেকে এটির উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার
ইসমাইল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড.আশরাফুল আলম, অতিরিক্ত জেলা
প্রশাসক (রাজস্ব) আফাজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)
কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জুলিয়া সুকায়না,
জেলা তথ্য অফিসার রেজাউল করিম, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম
খান প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, সাধারণ মানুষকে ডিজিটাল সেবার
আওতায় এনে সময় ও অর্থের অপচয় রোধে এ ব্যবস্থা চালু করা হয়েছে। এখন থেকে
যে কেউ ডিজিটাল এই পয়েন্টে থাকা কিয়ক্স মেশিনে মোবাইল ফোন নম্বরের দিলে
সেবা ওপেন হবে এবং তার মোবাইলে ম্যাসেজ যাবে। এরপর নাগরিক তার কাঙ্খিত
সেবাটি নির্বাচন করে প্রিন্ট বাটনে ক্লিক করলে একটি টোকেন পাবেন।
কাউন্টারে তার সেবাটি নির্ধারিত হবে। এরপর সেবা গ্রহিতা তার কাঙ্খিত
সেবা পাবেন।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: