পিটিএফ এর আড়পাড়া শাখার শুভ উদ্বোধন। Magura news

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক- 

শিক্ষিত বেকার-যুবক যুবতীদের স্বাবলম্বী ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মাগুরার শালিখায় প্যারামেডিকেল এন্ড টেকনোলজি পিটিএফ এর আড়পাড়া শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার সকাল ১২ টায়  উপজেলার আড়পাড়া মহিলা কলেজ কক্ষে  এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পিটিএফ এর চেয়ারম্যান এ কে আজাদ (ইকতিয়ার) এর সভাপতিত্বে ও পিটিএফ এর আড়পা ড়া শাখার পরিচালক আবু জাফর লাল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: কামাল হোসেন এ শাখাটির শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন আড়পাড়া মহিলা কলেজের অধ্যক্ষ ইমদাদুল হক, ডেভলপমেন্ট ডিরেক্টর পিটিএফ ডা: মুজিবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি ব্রজেন্দ্রনাথ বিশ্বাস, আড়পাড়া বুদ্ধিপ্রতিবন্ধী অটিস্টিক স্কুলের প্রধান শিক্ষক মুজিবুর রহমান রিপন প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন ডেভলপমেন্ট ডিরেক্টর পিটিএফ রেজাউল ইসলাম।

 

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: