শালিখায় পুলিশিং ডে উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। Magura news

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক- 

মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার শালিখায় শালিখা থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে ২০২১ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‍্যালিটী থানা চত্বর থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ প্রদক্ষিণ করে পুনরায় থানা চত্বরে গিয়ে শেষ হয় । আজ সকাল ১০ টায় শালিখা থানা চত্বরে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় শালিখা থানা অফিসার ইনচার্জ(ওসি) তারক বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার, শালিখা মাগুরা মোঃ হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: কামাল হোসেন, শালিখা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড: শ্যামল কুমার দে, শালিখা উপজেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক ইলিয়াছুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম। এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, গ্রাম পুলিশ, চৌকিদার, দফাদার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন শালিখা থানা উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: