শালিখায় জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। Magura news

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক- 

“আমরা কন্যা শিশু প্রযুক্তি সমৃদ্ধ হবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো” এই প্রতিপাদ্যের বিষয়ে সারাদেশের ন্যায় মাগুরার শালিখায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্ত আয়োজিত জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নবাগত নির্বাহী অফিসার মোঃ তারিফ-উল হাসান। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি তিথি মিত্র, পরিসংখ্যন অফিসার নাজমুল হক, একাডেমিক সুপার ভাইজার বিপ্লব কুমার রায় সহ বিভিন্ন স্কুলের শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কিশোর কিশোরী ক্লাবের জেন্ডার প্রমোটার হুসাইন আলী।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: