শালিখায় প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ঘর পরিদর্শন করলেন ডিসি। Magura news

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক –

শুনেছি মানুষের ঘর ভেঙ্গে যাচ্ছে, ফাটে যাচ্ছে আমাগের ঘর আল্লাহর রহমতে ফাটেও নাই, ভাঙ্গেও পড়িনি  মাগুরার শালিখায় মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২য় পর্বের দেওয়া উপহারের ঘরগুলো পরিদর্শনকালে মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের ‘ঘর কেমন হয়েছে’ এই প্রশ্নের জবাবে এমনই প্রাঞ্জল ভাষায় উত্তর দেন উপজেলার শতখালী ইউনিয়নের ফকিরের বাছড়া গ্রামের পারভিনা খাতুন নামে এক উপকারভোগী। এর আগে আজ শনিবার দুপুরে শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের ফকিরের বাছড়া গ্রামের ১৫ টি এবং গঙ্গারামপুর ইউনিয়নের সোনাকুড় গ্রামের ১৩ ঘরের সার্বিক অবস্থা পরিদর্শনে আসেন মাগুরা জেলা প্রশাসনের একটি দল। এছাড়াও মানসম্মত ঘর পেয়ে অশেষ সন্তোষ প্রকাশ করেছেন ২য় পর্বের সুবিধাভোগী উপজেলার ৮০ টি পরিবার। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আফাজ উদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড মোঃ কামাল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মো: বাতেন, আরডিসি সাদ্দাম হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিবুল ইসলাম, স্ব স্ব ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা ভূমি অফিসের প্রসেস সার্ভার হাবিবুর রহমানসহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ। পরিদর্শন শেষে জেলা প্রশাসক ড. আশরাফুল আলম গৃহ ও ভূমিহীন মানুষকে মানসম্মত ঘর তৈরি করতে সহযোগিতা করায় সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: