মহম্মদপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ। Magura news

মোঃ মিরাজ শেখ, মহম্মদপুর

মাগুরার মহম্মদপুরে উপজেলা সদরের সূর্যকুন্ডু গ্রামে আজ শনিবার বিকেলে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় নারীসহ উভয় পক্ষের কমপক্ষে ২৫ ব্যক্তি আহত হয়েছে। গুরুতর আহত ১৩ জনকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে পুলিশ ৪ জনকে আটক করেছে। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানায়, উপজেলা সদরের সূর্যকুন্ডু গ্রামের মালেক শেখের ছেলে আবু বক্কর শেখ ও আফজাল মিয়ার ছেলে ইসরাফিলের সাথে দীর্ঘদিন ধরে বসত বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে শনিবার বিকালে আবু বক্কার আফজাল মিয়ার বাড়ি সংলগ্ন পথ দিয়ে যাওয়ার সময় ইসরাফিল বাধা দেয় এবং কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ খবর জানাজানি হলে উভয় পক্ষের সমর্থরা দেশিও অস্ত্রসাজে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ঘন্টাব্যপি এই সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়। গুরুতর আহত মধ্যে রাজিয়া (৩০), রওশনারা (৫০), আব্দুল্লাহ (২৯), সোহরাব শেখ (৪৫), শফিকুল (৩৮), রুমি বেগম (১৯), ইউনুচ (৩৭) , ইউসুব (৩৫), আরজিনা (১৮), আবু বক্কার (৫০), আজিত ফকির (৪২) ইব্রাহিম (২০) ও রহমান শেখ (২৮) কে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্যরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। খবর পেয়ে মহম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এ সময় সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বক্কার, রইস, মহুবার ও নাছির কে আটক করা হয়। মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন বলেন, এলাকর পরিস্থিতি এখন শান্ত রয়েছে। পুনরায় সংঘর্ঘ এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: