শালিখায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন। Magura news

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক –
মাগুরার শালিখায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব ১৭(বালক) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব ১৭(বালিকা) এর শুভ উদ্বোধন হয়েছে।
গতকাল রবিবার বিকাল ৪ টায় আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল প্রাঙ্গনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মো: বাতেনের সভাপতিত্বে প্রধান অতিথি প্রধান অতিথি ছিলেন মাগুরা-২  আসনের সংসদ সদস্য ড. শ্রী শিকদার, বিশেষ অতিথি  ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড মোঃ কামাল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড: শ্যামল কুমার দে, সাধারণ সম্পাদক আরজ আলী বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মুন্সি আবু হানিফ, উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি নির্মল কুমার বিশ্বাস প্রমুখ।
উদ্বোধনী এ টুর্নামেন্টে উপজেলার শতখালি ইউনিয়ন ফুটবল একাদশ ও গঙ্গারামপুর ইউনিয়ন ফুটবল একাদশ অংশগ্রহণ করেন। খেলাটি পরিচালনা করেন বাফুফের প্রশিক্ষণপ্রাপ্ত মাগুরা জেলা রেফারির সদস্য  সহাদেব কুমার দত্ত, মাহবুবুর রহমান, তৈয়েবুর রহমান, বাবুল মোস্তফা।
September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: