মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক –
আজ শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৮৮ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড
- ভালোবাসার টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান তরুণী, সমলিঙ্গে বিয়ের দাবিতে চাঞ্চল্য
- শ্রীপুরে অবৈধভাবে সার মজুদ রাখা মামলায় দুই আসামী গ্রেপ্তার
- শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৩ বস্তা সার জব্দ, ২০ হাজার টাকা জরিমানা
- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চোরের উপদ্রব: অস্ত্রধারী আনসার নিয়োগে ফিরেছে স্বস্তি
- শ্রীপুরে ৩২৮ বস্তা সার জব্দ, দুই ব্যক্তির নামে মামলা
- শ্রীপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ভ্যান প্রদান
- শ্রীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- শ্রীপুরে নাটা গাড়ির চাপায় শিশুর মৃত্যু, চালক আটক
মাগুরা জেলার শালিখা উপজেলার ফটকি নদীর আড়পাড়া অংশে ও কানুদার খালের কৃষ্ণপুর, বাহিরমল্লিকা অংশে এক শ্রেণীর অসাধু ব্যাক্তি দেশীয় ডিম ওয়ালা মাছসহ বিভিন্ন প্রজাতির ছোট-বড় মাছ নিধন করে আসছিল। খবর পেয়ে গতকাল ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোলাম মোঃ বাতেন। এ সময় নদী/খালের ২১টি অবৈধ আড়বাঁধ ধ্বংস এবংউচ্ছেদ করা হয়। প্রচুর পরিমাণ বাধেঁর মালামাল বাঁশের বানা, কারেন্ট জাল, চায়না দুয়ারি, কাঁথাজালসহ নিষিদ্ধ বিভিন্ন মাছ ধরার ফাঁদ/উপকরণ জব্দ করে। পরবর্তীতে জব্দ হওয়া নেট ও অবৈধ মালামাল আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল মাঠে জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়। শালিখা উপজেলা নির্বাহী অফিসার বলেন, নদী/খালের মধ্যে অবৈধ স্থাপনা/আড়বাঁধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) মনিরুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রেজাউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ রাজীবুল ইসলাম, মৎস্য কর্মকর্তা কৃষিবিদ শারমিন আক্তার, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মুহম্মদ সেকেন্দার আলী ও মোঃ মাসুদুর রহমান, সহকারি মৎস্য কর্মকর্তা মীর মোঃ লিয়াকত আলী, ক্ষেত্র সহকারী খন্দকার এজাজ আহম্মেদ ও দেবাশীষ বিশ্বাস, ইউএনও অফিসের প্রসেস সার্ভেয়ার ওলিয়ার রহমান।

