মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক –
আজ শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৮৮ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড
- ভালোবাসার টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান তরুণী, সমলিঙ্গে বিয়ের দাবিতে চাঞ্চল্য
- শ্রীপুরে অবৈধভাবে সার মজুদ রাখা মামলায় দুই আসামী গ্রেপ্তার
- শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৩ বস্তা সার জব্দ, ২০ হাজার টাকা জরিমানা
- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চোরের উপদ্রব: অস্ত্রধারী আনসার নিয়োগে ফিরেছে স্বস্তি
- শ্রীপুরে ৩২৮ বস্তা সার জব্দ, দুই ব্যক্তির নামে মামলা
- শ্রীপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ভ্যান প্রদান
- শ্রীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- শ্রীপুরে নাটা গাড়ির চাপায় শিশুর মৃত্যু, চালক আটক
মাগুরার মহম্মদপুর উপজেলার কুখ্যাত দুই ডাকাতকে নিজ বাড়ি থেকে আটক করেছে শালিখা থানা পুলিশ। গত মঙ্গলবার তাদেরকে আটক করে বুধবার মাগুরা আদালতে সোপর্দ করা হয়।
আটককৃতরা হলো মাগুরার মহম্মদপুর উপজেলার রাজপাট গ্রামের মৃত রশিদের ছেলে আবুল হোসেন(৪৫)) অপরজন হলো একই উপজেলার গোবরনাদা গ্রামের ইউনুস মণ্ডলের ছেলে ইসমাইল(৪২)। তাদের বিরুদ্ধে মাগুরা সদর থানা, মহম্মদপুর থানায় নারী অপহরণ, ছিনতাই, চুরিসহ দ্রুত বিচার মামলায় একাধিক অভিযোগ রয়েছে বলেও জানান শালিখা থানা পুলিশ। আটকের সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ ব্যাপারে শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি) হোসেন আল মাহমুব জানান দীর্ঘ প্রচেষ্টার পর শালিখা থানা পুলিশ দুই ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে, তাদের নিকট থেকে ডাকাতির সময় নিয়ে আসা একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে, অন্যান্য মালামাল উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে এবং তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

