শালিখায় আগুনে পুড়ে জাফর সুপার মার্কেট ছাই। Magura news

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক –

মাগুরার শালিখা উপজেলার বুনাগাতি বাজারে  আল-ইমরান বস্ত্রালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
গতকাল বুধবার  রাত  আনুমানিক ১১টার দিকে বুনাগাতি বাজারের জাফর মার্কেটের আল-ইমরান বস্ত্রালয়ে এ অগ্নিকাণ্ড ঘটে। এ সময় দোকানে থাকা কাপড়, বকেয়া হিসাবের খাতাসহ নগদ ৫  লক্ষ টাকা পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ক্ষতিগ্রস্ত বস্ত্রালায়টির  স্বতধিকারী।
ঘটনার পরপরই স্থানীয় চেয়ারম্যান বখতিয়ার লঙ্কার মাগুরা ফায়ার সার্ভিসকে ফোন দিলে  প্রায় ২ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা ধারণা করছেন আল-ইমরান বস্ত্রালয় থেকে আগুনের উৎপত্তি হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাগুরা ফায়ার সার্ভিস  বলেন, বৈদ্যুতিক শট সার্কিট থেকেই আগুনের উৎপত্তি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: