ঈদ মোবারক ।। মাগুরাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা। Magura news

নিউজ ডেস্ক- 

রাত পোহালেই নতুন কাপড়ের পাট ভাঙবে। চারপাশ ছড়াবে সেমাই-ফিরনি-পায়েসের সুবাস। ধনী-গরিব, উঁচু-নিচু ভেদাভেদ ভুলে সবাই এক কাতারে আদায় করবে ঈদুল ফিতরের নামাজ। তারপর ঈদের কোলাকুলির মধ্য দিয়ে ঘোষিত হবে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের অমোঘ বাণী। সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা।

ঈদের আনন্দ স্বজন-প্রিয়জনের সঙ্গে ভাগাভাগি করে নিতে ইতোমধ্যে বেশিরভাগ মানুষ পৌঁছে গেছে নিজ নিজ শেঁকড়ে। পথে পথে ভোগান্তি পোহালেও স্বজন-প্রিয়জনের সান্নিধ্য ভুলিয়ে দেয় তা। এখন ঈদের আনন্দটা যেন সবাই মিলেমিশে উদযাপন করতে পারে সেটাই কামনা।

ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যে ভোগান্তির খবর সংবাদমাধ্যমে এসেছে, সেটি কর্তৃপক্ষের নজরে এসেছে নিশ্চয়। ঈদ শেষে কর্মস্থলে ফেরার পথে মানুষকে যেন ভোগান্তি পোহাতে না হয় সেটি নিশ্চিত করতে এখনই উদ্যোগ নিতে হবে।

ঈদ হোক আনন্দময়। মাগুরা নিউজের সকল পাঠকদের ঈদ মোবারক। আপনাদের সবার ঈদ সুন্দর হোক, আনন্দময় হোক, নিরাপদ হোক। যে যেখানে আছেন, ভালো থাকুন। সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।

ডাঃ রাহুল মিত্র-
সম্পাদক, মাগুরা নিউজ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: