শালিখার ভূমি অফিসে বঙ্গবন্ধু কর্ণার সহ ৫ উন্নয়ন কর্মকান্ডের উদ্বোধন। Magura news

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক –

মাগুরার শালিখা উপজেলা ভূমি অফিসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বঙ্গবন্ধু কর্ণার সহ সিটিজেন চার্টার সহজীকরণ বোর্ড, সেবা প্রার্থীদের জন্য টয়লেট, অফিশিয়াল গ্যারেজ, সিসিটিভি ক্যামেরা সহ উন্নয়নমূলক ৬ টি ভৌতিক অবকাঠামোর শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার সকাল ১১ টায় মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম এ উন্নয়নমূলক কর্মকাণ্ডের শুভ উদ্বোধন করেন।
এছাড়াও ৩০ জন অসহায়, হতদরিদ্র, দিনমজুর নারী-পুরুষের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড: কামাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আফাজ উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মো: বাতেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মনিরুজ্জামান, শালিখা থানা অফিসার ইনচার্জ হোসেন আল মাহবুব।
উদ্বোধন শেষে ভূমিহীনদের জন্য দেওয়া প্রধানমন্ত্রীর উপহারের ঘরগুলোও পরিদর্শন করেন তিনি।
September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: