শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে সাইকেল, নগদ অর্থ ও শিক্ষা উপকরণ বিতরণ। Magura news

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অনন্য উপহার হিসেবে সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে মাগুরার শালিখায় বিশেষ এলাকায় বসবাসরত শিক্ষার্থীদের মাঝে বাই-সাইকেল, শিক্ষা উপকরণ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ রবিবার দুপুর ১২ টায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদের মুক্তমঞ্চ প্রাঙ্গণে এগুলো বিতরণ করা হয়। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের(ক্ষুদ্র নৃগোষ্ঠী) প্রাক প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ে ৩০ জনের মধ্যে ৩০ টি বাইসাইকেল, ৪০ জনের মধ্যে এক বছরের জন্য ১ লক্ষ ৯৩ হাজার ২ শত টাকা, শিক্ষা উপকরণ ও করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড: মোঃ কামাল হোসেন, উপজেলা নির্বাহি কর্মকর্তা গোলাম মো: বাতেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিবুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাবরক্ষক মিনারুল ইসলাম, উপজেলা পরিষদের সিএ শিমুল হাসান , আড়পাড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহেদ হাসান লিটনসহ প্রমুখ। সুবিধাভোগী আমিনা বিশ্বাস, সুজিত বিশ্বাস সহ কয়েকজন অভিভাবকের সাথে কথা বললে তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই মহামারী করোনার মধ্যেও আমাদের মত গরিব মানুষদের বিশেষ সহায়তা দেওয়ার জন্য।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: